হোম বিনোদন কাজী হায়াৎ আইসিইউতে ভর্তি
কাজী হায়াৎ আইসিইউতে ভর্তি

কাজী হায়াৎ আইসিইউতে ভর্তি

0
0

জীবনমুখী সিনেমার জনপ্রিয় পরিচালক কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার পুত্র অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন ‘ইতিহাস’ খ্যাত সিনেমার এই নায়ক।

এদিকে সোমবার সকালে রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গেল ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ
সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। দুজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *