হোম বিনোদন কলকাতা থেকে স্ত্রী সীমা; ভালো হয়ে যাবেন শিল্পী আকবর
কলকাতা থেকে স্ত্রী সীমা; ভালো হয়ে যাবেন শিল্পী আকবর

কলকাতা থেকে স্ত্রী সীমা; ভালো হয়ে যাবেন শিল্পী আকবর

0
0

কলকাতা থেকে ফিরেছেন সঙ্গীতশিল্পী আকবর। জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি থেকে যার শুরু এবং পরিচিতি।

সম্প্রতি কিডনি ও নানা সমস্যায় ভুগছেন এই শিল্পী। গত ২ সপ্তাহ আগে চিকিৎসার জন্য কলকতায় যান তিনি।

সেখান থেকে ফিরে চেঞ্জ টিভিকে তার সহধর্মীনি সীমা জানান, উনি এখন সুস্থ তবে ১৫ দিন পর আবারও কলকাতায় যেতে হবে। তখন বিশ্রামে থেকে তার কিডনি ভালো করে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেবেন কলকাতা দেবি শেঠি হাসপাতালের চিকিৎসক।

তিনি বলেন, বাংলাদেশে কিডনি নিয়ে আশানুরুপ কোনো কথা ডাক্তাররা বলেননি। তারা বলেছে ২ টা কিডনি নষ্ট। কিন্তু এখানকার চিকিৎসক বলেছেন, কিডনির তেমন কোনো সমস্যা হয়নাই। তারা আপাতত ওষুধ দিয়েছে বলে জানান তার স্ত্রী।

তিনি বলেন, টেনশনের কারণ নাই। আমরা চেকাপ করে মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। আর তার হার্টের কোনো সমস্যা নাই, ভালো আছে।

উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত গায়ক কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। পরবর্তীতে তার গাওয়া ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *