হোম আন্তর্জাতিক করোনা: সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
করোনা: সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনা: সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

17
0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটির সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

একই দিন দেশটির পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওই এলাকায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন রোগী শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘প্রতিরোধ এবং সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছাত্র ও কর্মকর্তাদের এই ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা করা যায়।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *