হোম বিনোদন করোনা মুক্ত হলেন রিয়াজ
করোনা মুক্ত হলেন রিয়াজ

করোনা মুক্ত হলেন রিয়াজ

0
0
করোনা ভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ সুস্থ হয়েছেন। ২১ দিন পর তিনি করোনা থেকে মুক্ত হলেন। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন রিয়াজ।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ্‌। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। ’

তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তিনা (স্ত্রী), গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *