হোম আন্তর্জাতিক করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান
করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

39
0

করোনা সংক্রমণের মোকাবিলায় বিশ্বজুড়ে চলছে লকডাউন। রীতিমতো সারাদেশ এই প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

ইতোমধ্যেই করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেননি।

টেডরোস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনা ভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রধান তাই সম্প্রতি আবারও সাবধান করলেন। বেশ কিছু দেশে ইতোমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন হু ডিরেক্টর জেনারেল টেডরোস আধানোম ঘেবরেসাস।

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *