করোনা নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিলেন বিল গেটস
0
0
মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্কবার্তা দিয়ে বলেছেন, আগামী চার থেকে ছয় মাসে করোনা ভাইরাস আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
রোববার মার্কিন এক সংবাদ সংস্থার সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই)’র দাবি, করোনায় আরও দু’লাখের বেশি লোক মৃত্যুবরণ করবে। তাই আমরা যদি সতর্কবার্তাগুলো ঠিক মতো মেনে চলি, তাহলে মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে।
বিল গেটস বলেন, ২০১৫ সালেই বলেছিলাম, একটা মহামারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু করোনা ধারণার চেয়েও অনেক বেশি মারাত্মক আকার নিয়ে ফেলেছে।
ইতোমধ্যেই করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ২১৯ জন।
(0)