হোম আন্তর্জাতিক করোনায় সারাবিশ্বে আরও ৫ হাজার মানুষের মৃত্যু
করোনায় সারাবিশ্বে আরও ৫ হাজার মানুষের মৃত্যু

করোনায় সারাবিশ্বে আরও ৫ হাজার মানুষের মৃত্যু

17
0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখনো প্রতিনিয়ত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে নোভেল করোনা ভাইরাসের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৯১ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ।

শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমিত তিন লাখের বেশি মানুষ। শনিবার দিনের হিসেবে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে মারা গেছেন এক হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে আট হাজারে।

এছাড়া ফ্রান্সে মারা গেছেন এক হাজার ৫৩ জন। মোট মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে দেশটিতে। প্রাণহানি ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাজ্যেও। টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইতালি-স্পেনে। দেশ দু’টিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *