হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা করোনায় সাধারণদের পাশে ধামরাই চেয়ারম্যান
করোনায় সাধারণদের পাশে ধামরাই চেয়ারম্যান

করোনায় সাধারণদের পাশে ধামরাই চেয়ারম্যান

0
0

করোনায় কর্মহীন হয়ে পড়া ধামরাই উপজেলার ৭ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের পর এবার করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে ১০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

শুক্র ও শনিবার ধামরাই পৌরসভা, গাংগুটিয়া ও কাওয়ালিপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন তিনি। জানা গেছে, ধামরাইয়ে ব্যাপক হারে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যাতে করোনা থেকে ধামরাইবাসী রক্ষা পান সে জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গত কয়েকদিন ধরেই উপজেলা চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে ধামরাই পৌর এলাকাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরণ করছেন।

ধামরাই উপজেলার পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেছ হোসেন সাংবাদিকদের বলেন, করোনা কোন ভয়াবহ রোগ নয়। তবে এটা মারাত্বক ছোঁয়াচে রোগ। একটু জনসচেতনতায় এ করোনা রোগ থেকে মুক্তি মিলে। আর মুখে মাস্ক পড়লে এ রোগ সহজে শরীরে প্রবেশ করতে পারে না। তাই তিনি সকলকে মাস্ক পড়ার জন্য এবং সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *