হোম আন্তর্জাতিক করোনায় প্রাণ গেলো লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর
করোনায় প্রাণ গেলো লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

করোনায় প্রাণ গেলো লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

20
0

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণ গেলো লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর।

লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মিসরের রাজধানী কায়রোর একটি হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত দুই সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তারই গঠিত ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সর সেক্রেটারি খালেদ-আল মিরিমি রোববার জিবরিলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি কায়রোর গানজৌরি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এর তিনদিন পর তার দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে।

হাসপাতালের পরিচালক হিশাম ওয়াগদি বলেন, ‌গত পরশু দিন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও তারপর আবার তা খারাপ হতে থাকে। রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *