করোনার বিস্তার ঠেকানো সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
6
0
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধের উপায় আছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৪ হাজার।
জেনেভায় এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস অ্যাডহ্যানম জেব্রেইয়েসাস চীনা সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে এর কেন্দ্রস্থলে চীন যেসব পদক্ষেপ নিয়েছে তা তার বিস্তার বন্ধ করার জন্য একটি ভাল উপায়।
তিনি আরও বলেন, ভাইরাসের কেন্দ্রস্থলে চীন যে কড়া ব্যবস্থা ও জোরালো পদক্ষেপ নিচ্ছে এ কারণে এই ভাইরাসের বিস্তার থামানোর এখনো উপায় আছে। তাই চলুন এর আরও বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণ করতে এই সুযোগ কাজে লাগাই।
(6)