হোম জাতীয় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু

0
0

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৩৪ জন। একই সময়ে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ২০ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৭১২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ এক হাজার ২৫৬টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯১৮ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ পর্যন্ত মোট মারা গেছেন ৩ হাজার ২৩৪ জন। যারা মারা গেছেন তাদের পুরুষ ৪৪ জন এবং নারী ৬ জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব ৫ এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *