হোম বিনোদন ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো: ফারিয়া শাহরিন
ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো: ফারিয়া শাহরিন

ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো: ফারিয়া শাহরিন

0
0

লাক্স তারকা ফারিয়া শাহরিন এক প্রশ্নের মুখে বলেন, পরিবার নিয়ে যে ধরনের কাজ দেখা যায় সে ধরনের কাজ করতে চাই। অথচ এখন ওয়েব রিজের নামে কি সব নোংরা গল্পের কাজের প্রস্তাব আসছে। যাতে অভিনয় করা তো দূরের কথা স্ক্রিপ্ট পড়তেও লজ্জা লাগে।

বলেন, ওয়েব সিরিজে উদ্ভট গল্প, অশালীন দৃশ্য, নোংরা সংলাপ ব্যবহার যেন আজ আর নতুন কোনো বিষয় নয়। আর এই স্রোতে গা ভাসাচ্ছেন আমাদের নাটকের জনপ্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রী। তবে ভালো মানের ওয়েব সিরিজ যে নির্মিত হচ্ছেনা তা কিন্তু নয়।

সোশ্যাল মাধ্যমে ওয়েব সিরিজ নিয়ে স্ট্যাটাসে লেখেন, ওয়েব সিরিজটির গল্প পড়ে আমার মথা ঘুরতেছে। এটা পর্ণ। আমাদের দেশের ওয়েব সিরিজের এই অবস্থা কেনো? ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো? এদের বিরুদ্ধে কেনো লিগ্যাল অ্যাকশন নেয়া হয়না।

ফারিয়া শাহরিন বলেন, বিশ্বাস করেন আমি খুব অবাক হয়েছি। আমাকে এ ধরনের গল্পে কাজ করার প্রস্তাব কিভাবে দিলেন (একজন পরিচালক)। আমি তো এমন না যে টাকার এমন পর্ণ গল্পে কাজ করতে হবে।  আমি ভালো একটা প্লাটফর্ম দিয়ে শোবিজে এসেছি। সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান আমি। এমন কোন কাজ করবো না যা আমার আদর্শের সাথে যায়না। আমার পরিবার নিয়ে যা দেখা যাবে না।

ফারিয়া আরও বলেন, এমন তো না যে এগুলোতে অভিনয় করে অস্কার পুরস্কার পেয়ে যাবে কেউ। বিশাল অংকের টাকাও তো পাচ্ছেন না। তাহলে কেনো এমন অশ্লীল গল্পে অভিনয় করে নিজের ইমেজের বারোটা বাজাতে হবে ? আমরা সবাই যদি একসঙ্গে সিদ্ধান্ত নেই অশ্লীল গল্পে অভিনয় করবো না। তাহলে কিন্তু ভালো গল্পে ওয়েব সিরিজ বানাতে নির্মাতারাও বাধ্য হবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *