হোম ক্রীড়া এ সময় স্ত্রীর পাশে যদি না থাকি সেটি তার প্রতি অন্যায় হবে: তামিম
এ সময় স্ত্রীর পাশে যদি না থাকি সেটি তার প্রতি অন্যায় হবে: তামিম

এ সময় স্ত্রীর পাশে যদি না থাকি সেটি তার প্রতি অন্যায় হবে: তামিম

15
0

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত সফর থেকে ছুটি নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

এ প্রসঙ্গে তামিম গণমাধ্যমকে বলেছেন, ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই পরিবার থেকে দূরে থাকি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে যদি থাকতে না পারি সেটি তার প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ অক্টোবর ঢাকা ছাড়বে সাকিবরা। এরপর ৩ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট এবং কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *