হোম জাতীয় এবার ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
এবার ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

এবার ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

0
0

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২০ জনের । গতকাল করোনায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২।একই সময়ে শনাক্ত হয়েছে ১,৮৭৩ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত সংখ্যা দেশে এত বেশি এর আগে হয়নি।

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ১০ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষার পর ১,৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন।

করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি। বিশেষ করে ধুমপান না করতে বরাবরের ন্যায় সতর্ক করেন তিনি। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…

https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *