হোম বিনোদন এবার বলিউড তারকা জায়রা ইসলাম ধর্মে ফিরে যা বললেন…
এবার বলিউড তারকা জায়রা ইসলাম ধর্মে ফিরে যা বললেন…

এবার বলিউড তারকা জায়রা ইসলাম ধর্মে ফিরে যা বললেন…

0
0

অভিনয় কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে জানিয়ে বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিয়েছিলেন বলিউড তারকা জায়রা ওয়াসিম।

এবার সোশ্যাল মিডিয়া এবং তাঁর ফ্যান পেইজ থেকে সব ছবি মুছে ফেলার অনুরোধ করলেন জায়রা ওয়াসিম।

জায়রা তাঁর ইনস্টাগ্রামে মার্কিন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের একটি মিম পোস্ট করেছেন। যে মিমে লেখা রয়েছে, প্রিয় অনুরাগীরা, আমি আপনাদের আবারও আমার বার্তাটি পড়তে বলছি।

জায়রা নিজে তাঁর বার্তায় লিখেছেন, ‘হ্যালো সবাই !! আপনারা আমার জন্য যে ধ্রুব ভালোবাসা প্রদর্শন করেছেন, তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার ভালোবাসা এবং শক্তির উৎস। সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার প্রতি আপনাদের এই ভালোবাসা দেখেই আজ একটা অনুরোধ করব। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেইজ থেকে মুছে ফেলুন।’

গত বছর ‘স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টে জায়রা ওয়াসিম লেখেন, আমার কাজ, আমার পরিচিতি নিয়ে আমি খুশি নই। অনেক দিন ধরে আমার মনে হচ্ছে, অন্য কেউ হওয়ার জন্যই আমি পরিশ্রম করছি। যখনই আমি বুঝতে শিখেছি কিসের জন্য আমি সময় দিচ্ছি, পরিশ্রম করছি, তখনই আমি বুঝেছি, এখানে আমাকে মানালেও আমি এর জন্য উপযুক্ত নই।

জায়রার মতে, তিনি যতই নিজেকে বোঝান, যা তিনি করছেন সব ঠিক, ততই তাঁর জীবন থেকে ‘আশীর্বাদ’ হারিয়ে যাচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *