হোম আন্তর্জাতিক এবার জাতিসংঘের ৮৬ কর্মী করোনায় আক্রান্ত
এবার জাতিসংঘের ৮৬ কর্মী করোনায় আক্রান্ত

এবার জাতিসংঘের ৮৬ কর্মী করোনায় আক্রান্ত

14
0
101

এবার জাতিসংঘের ৮৬ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। এ ছাড়া আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও বেশ কিছু কর্মী এতে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র দুজারিক জানিয়েছেন, করোনার বিস্তার রোধে বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

জেনেভায় জাতিসংঘ অফিসে প্রতিদিন ৪ হাজার কর্মী কাজ করতেন। কিন্তু ২৬ মার্চ এ সংখ্যা ছিল মাত্র ৭০। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন। অন্যদিকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সংকটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

(14)

101

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *