হোম আন্তর্জাতিক এবার করোনা চিকিৎসায় নতুন ওষুধে আশাবাদী যুক্তরাজ্য
এবার করোনা চিকিৎসায় নতুন ওষুধে আশাবাদী যুক্তরাজ্য

এবার করোনা চিকিৎসায় নতুন ওষুধে আশাবাদী যুক্তরাজ্য

0
0

‘এই ওষুধ প্রয়োগের ফলে আমরা করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকা সময়টা কমাতে পারি। তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। এটা আসলে আমাদের জন্য দারুণ একটি ফল। থিওরিটিক্যালি এটা কাজ করার কথা। এখন আমরা ট্রায়াল দিয়ে দেখতে চাই যে আমরা যেটা প্রত্যাশা করছি ঠিক সেই প্রত্যাশামাফিক ফল মানবদেহে প্রয়োগের ফলে পাওয়া যায় কিনা। প্রাণীদেহে এটা প্রয়োগ করে আমরা ইতিবাচক ফল পেয়েছি। এখন মানবদেহে প্রয়োগ করে ফল পেলে সেটা হবে মহামারির এই সময়ে দারুণ কিছু।’ এ বিষয়ে প্রফেসর মিতুল মেহতা এমনটাই বলেছেন নতুন এই ওষুধ আইবুপ্রোফেন বিষয়ে।

এবার করোনার চিকিৎসায় নতুন এই ওষুধের প্রয়োগ শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যে। ওষুধটি হল প্রদাহ দূরীকরণে ব্যবহৃত আইবুপ্রোফেন।

লন্ডনের কিংস কলেজ ও গাইস অ্যান্ড সেন্ট থমাস হাসপাতালের গবেষকরা গবেষণা করে দেখেছেন আইবুপ্রোফেন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূরীকরণে কার্যকর হতে পারে।

তারা প্রাণীদের ওপর প্রয়োগ করে ইতিবাচক ফল পেয়েছেন। শ্বাসকষ্টের সমস্যায় ভোগা প্রাণীরা ৮০ শতাংশ মারা যাচ্ছে। কিন্তু আইবুপ্রোফেন প্রয়োগের পর মৃতের সংখ্যা ২০ শতাংশ কমে আসছে। যদিও মহামারির শুরুতে ফ্রান্সের রাজনীতিবিদরা জানিয়েছিলেন আইবুপ্রোফেন সেবনে করোনা রোগীদের অবস্থার আরো অবনতি হতে পারে।

তবে যুক্তরাজ্যের গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীরা পেয়েছেন ভিন্ন ফল। তারা শিগগিরই বড় পরিসরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওপর এই ওষুধের ট্রায়াল শুরু করবে। তবে আইসিইউতে থাকা আশঙ্কাজনক রোগীদের ওপর প্রয়োগ করবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *