হোম বিনোদন এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ
এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

0
0

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা একটি সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
হাসপাতাল থেকে পলাশ জানান, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’
টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তার উত্থান ঘটে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।
ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর জুলাইয়ে তিনি প্রথমবারের মতো বাবা হন। তার পুত্র সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো নতুন আনন্দ—কন্যাসন্তানের আগমনে আরও পূর্ণতা পেল পলাশের সংসার।
ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘ সময় তিনি খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
একপর্যায়ে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ার নতুন মোড় নেয়। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নাটক ও টিভিসি নির্মাণ করতেও দেখা যায় এই অভিনেতা–নির্মাতাকে।

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *