হোম বিনোদন এবার এক সিনেমায় দুই তারকা !
এবার এক সিনেমায় দুই তারকা !

এবার এক সিনেমায় দুই তারকা !

0
0

এক সিনেমায় সালমান ও আমির কাজ করবেন এমন কথা বহুবার উঠেছে কিন্তু তা আর বাস্তবে রূপ নেয়নি।

নব্বই দশকের সাড়া জাগানো ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান-আমির। অন্যদিকে তিনটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ ও সালমানকে।
কিন্তু আমিরের সঙ্গে কখনোই এক সিনেমায় অভিনয় করেননি শাহরুখ। এ নিয়ে তাদের ভক্তদের আফসোসের শেষ নেই। এবার এক সিনেমায় দেখা যাবে শাহরুখ-আমিরকে।

আমির খানের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল-এর জন্য দুবাইতে ছিলেন শাহরুখ খান। সম্প্রতি ভারতে ফিরেন তিনি। কিন্তু দুবাইতে যাওয়ার আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে অংশ নেন শাহরুখ খান। আমির খান শাহরুখের দৃশ্যের ডিরেকশন দেন।

‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। এছাড়াও অভিনয় করছেন—বিজয়, মোনা সিং, যোগী বাবু প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর সিনেমা মুক্তির কথা রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *