একটি মহল সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে: ইলিয়াস কাঞ্চন
4
0
আইনের উর্ধ্বে থেকে নিজেদের আধিপত্য বজায় রাখতে একটি মহল সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, আধিপত্য বিস্তার ধরে রাখতে তৎপর স্বার্থান্বেষী মহলটি। তারা আইনের উর্ধ্বে থাকতে চায়। তারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা সড়কে মানুষকে জিম্মি করে নিজেদের ক্ষমতা দেখাতে চায়। নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন থাকল এসব করে সমস্যার সমাধান সম্ভব কিনা?
আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
(4)
tags:
ইলিয়াস কাঞ্চন