হোম বিনোদন ঈদে থাকছে মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’
ঈদে থাকছে মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’

ঈদে থাকছে মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’

0
0

বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের বাড়তি আনন্দ দিতে গান নিয়ে হাজির হবেন আলোচিত কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলা কর্তৃপক্ষ জানিয়েছেন, গানের একক এ অনুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে।

১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন—নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। গানের শিরোনামগুলো হলো—চলে গেছ ক্ষতি নেই, কথা দিলাম, প্রথম দেখা, বাঁচবোনা তোমায় ছাড়া, দিন রাত ২৪ ঘন্টা, একাকী জীবন আমার, সুখে থকো তুমি, মনের ঘর, ভুলে যাও এবং আমার জীবন।

২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে পর্দায় হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। পরের বছর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ শিরোনামে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *