ইরানের হামলায় আহত মার্কিন সেনারা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে
55
0
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ২২৪ মার্কিন সেনা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম। ইসরাইলি সূত্রের বরাতে বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করেছে রেডিও তেহরান।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশে ইসরাইলের রাজধানী তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়।
ইরানের কুর্দস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়ে বলেও দাবি করে দেশটি। তবে বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।
(55)