হোম আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে আসছে নয়া নিষেধাজ্ঞা
ইরানের বিরুদ্ধে আসছে নয়া নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে আসছে নয়া নিষেধাজ্ঞা

8
0

উপসাগরীয় অঞ্চলে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।

এর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সৈন্য পাঠানো হচ্ছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারে আরও সৈন্য পাঠাচ্ছে বলে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে এ সৈন্য পাঠানো হচ্ছে। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় এ নিষেধাজ্ঞা এ যাবতকালের মধ্যে সবচেয়ে কঠিন করা হলেও এক্ষেত্রে তার সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই।

সৌদি আরবের তেল স্থাপনায় তেহরান হামলা চালিয়েছে, মার্কিন কর্মকর্তারা এমন কথা জানানোর পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ গ্রহণ করেছে।

(8)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *