ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
9
0
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে মালুকু প্রদেশের আমবনের প্রায় ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ওই এলাকার ব্যাপক ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এরআগেও এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানায়, প্রাথমিক খবরে ভূমিকম্পটি সমুদ্রতীরবর্তী অঞ্চলে আঘাত হানার কথা বলা হলেও পরবর্তীতে বিশেষজ্ঞরা জানান, এটি সমুদ্র উপকূলে আঘাত হানে।
(9)