হোম আন্তর্জাতিক ইতিহাসে আমেরিকার নজিরবিহীন ব্যর্থতা, স্বপ্ন ধূলিসাৎ : হাসান রুহানি
ইতিহাসে আমেরিকার নজিরবিহীন ব্যর্থতা, স্বপ্ন ধূলিসাৎ : হাসান রুহানি

ইতিহাসে আমেরিকার নজিরবিহীন ব্যর্থতা, স্বপ্ন ধূলিসাৎ : হাসান রুহানি

0
0

গত ৪ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ইরানবিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রস্তাব তোলে এবং তার ওপর ভোটাভুটিতে শুধুমাত্র আমেরিকার পক্ষে ডোমিনিকান প্রজাতন্ত্র ভোট দেয়। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ আমেরিকার সমস্ত মিত্র দেশ এবং রাশিয়া ও চীন ওই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়।

রুহানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার আগে জাতিসংঘের ৭০ বছরের ইতিহাসে কখনও ইরানবিরোধী প্রস্তাব পাসের জন্য আমেরিকাকে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াতে হয়নি। এই ব্যর্থতার মধ্য দিয়ে আমেরিকার ইরানবিরোধী সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।

ইরানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ, পূর্ব আজারবাইজান ও আরদেবিল প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *