হোম বিনোদন ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান
ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

0
0

চিত্রনায়িকা জয়া আহসান নিজ নামে এবার ইউটিউব চ্যানেল খুললেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউব চ্যানেল খোলার কথা জানিয়েছেন। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করারও অনুরোধ করেছেন। জয়া লিখেছেন, আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার হয়।

চ্যানেলটি খোলার পর এর সাবস্ক্রাইবার সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটি তুলেছেন দেশের সঙ্গীতাঙ্গনের সুপারস্টার জেমস। ক্যাপশনে জয়া লিখেছেন, এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাইকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *