হোম বিনোদন ‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’
‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

0
0

অনেকদিন দেখা নেই ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফের। নিরবে দিন কাটান সবার আড়ালে। বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে তার দেখা মিলে ফেসবুকে। নিয়মিতই নিজেকে আপডেট রাখেন এ অভিনেতা।

আজ আহমেদ শরীফ তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করেছেন। এ ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান।

প্রসঙ্গত, আশি ও নব্বই দশকে খল চরিত্র দিয়ে আলোচনায় আসেন আহমেদ শরীফ। বহু সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রয়াত নায়ক জসিমের সাথে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *