হোম রাজনীতি আল জাজিরার প্রতিবেদন অধিকাংশই সত্য: নুরুল হক নুর
আল জাজিরার প্রতিবেদন অধিকাংশই সত্য: নুরুল হক নুর

আল জাজিরার প্রতিবেদন অধিকাংশই সত্য: নুরুল হক নুর

0
0

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক আল জাজিরার প্রতিবেদনের ‘সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য’ বলে মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন নুর। গত সোমবার বাংলাদেশ নিয়ে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের ওপর ওই প্রতিবেদনের একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলোর তদন্ত দাবি করেছেন তিনি।
সাবেক এই ভিপি বলেন, বাংলাদেশের আইনকানুন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দুর্বল ও ঠুনকোভাবে কাজ করে, এটিও সেখানে উঠে এসেছে। এর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে।
বলেন, আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তথ্যভিত্তিক একটা শক্তিশালী ডকুমেন্ট উপস্থাপন করা হয়নি। যেগুলো করা হয়েছে, সেগুলো কোনো স্পষ্ট বার্তা দেয় না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *