হোম অন্যান্য আল্লামা শফি আবারও অসুস্থ, নেয়া হয়েছে আইসিইউতে
আল্লামা শফি আবারও অসুস্থ, নেয়া হয়েছে আইসিইউতে

আল্লামা শফি আবারও অসুস্থ, নেয়া হয়েছে আইসিইউতে

0
0

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চমেক হাসপাতালে নেয়া হয়।

আল্লামা শফি’র ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকদের পরামর্শে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। শরীরের অবস্থা অতটা জটিল না হলেও সতর্কতার অংশ হিসেবে চিকিৎসরা উনাকে আইসিইউতে রেখেছেন। বুধবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী আলেমা আল্লামা আহমেদের শরীরের বাসা বেধেছে নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত মাসের শেষের দিকেও শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুর খ্যাত আল্লামা শফিকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *