হোম আন্তর্জাতিক আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে আরও ২৭ যোদ্ধা নিহত
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে আরও ২৭ যোদ্ধা নিহত

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে আরও ২৭ যোদ্ধা নিহত

0
0

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে দ্বিতীয় দিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধে আরো ২৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে, আরো ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এ নিয়ে মোট সামরিক সদস্য মৃত্যুর সংখ্যা ৫৮ জন।

মন্ত্রণালয় আরো জানায়, এই যুদ্ধে মোট ৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন আজারবাইজানের ও দুই জন আর্মেনিয়ার। তবে আজারবাইজান কোনো সামরিক হতাহতের খবর প্রকাশ করেনি।

আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাদের প্রকাশিত ফুটেজে দেখা যায়, আগুনে পোড়া সাঁজোয়া যানবাহন এবং ছত্রভঙ্গ হয়ে থাকা রক্তাক্ত সেনারা পড়ে রয়েছে। ওই সেনারা আজারবাইজানের বলে জানিয়েছে তারা। গত রোববার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী।

আর্মেনিয়া দাবি করেছে, আজারবাইজানই প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে, আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *