আমেরিকার বিরুদ্ধে ইরান-ইরাকের মামলা
9
0
ট্রাম্পের নির্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আদালতে মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরান এবং ইরাক। শনিবার ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি এবং ইরাকের উচ্চ বিচারিক পরিষদের প্রধান ফাইক আল-জাইদান এক টেলিফোন সংলাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টেলিফোন সংলাপে রাইসি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিসকে ভয়ঙ্কর ও দুঃখজনকভাবে হত্যা করে আমেরিকা ভয়াবহ অপরাধ করেছে এবং আন্তর্জাতিক সব আইন ও কনভেনশন লঙ্ঘন করেছে। আমেরিকার এ অপরাধের যথাযথ শাস্তি দাবি করেছেন ইরান এবং ইরাকের জনগণ।
টেলিফোন সংলাপে ইরাকের বিচার বিভাগের প্রধান বলেন, বাগদাদ কর্তৃপক্ষ এরইমধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করবে। এছাড়া আন্তর্জাতিক আদালতে মামলা হলে এ ব্যাপারে ইরাক সরকার ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।
(9)