হোম বিনোদন আমি একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার: এ আর রহমান
আমি একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার: এ আর রহমান

আমি একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার: এ আর রহমান

0
0

প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’র সংগীত পরিচালনা করেছেন বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী এ আর রহমান।  এ কারণে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন এই তারকা। যেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি কেনো কাজ করা কমিয়ে দিয়েছেন?

এর জবাবে তিনি বলেন, ‘আমি কখনোই ভাল ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেই না। তবে ইন্ডাস্ট্রিতে কোনও এক গ্যাং রয়েছে, যারা অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। আমার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়াচ্ছে। পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে ‘দিল বেচারা’র প্রস্তাব নিয়ে আসেন তখন সেই ধারণা আমার কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে।’

এ আর রহমান বলেন, “মুকেশ আসার দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে তাকে দেই আমি। তখন তিনি আমাকে জানান যে, ‘স্যার আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কথা বলেছেন এতদিন। এমনকী অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না আসার জন্য।’ মুকেশ এও বলেছেন যে, বহু লোক তাকে একাধিক গল্প শুনিয়েছেন আমার বিরুদ্ধে…।”

মুকেশের ওই মন্তব্যের পরই আমার ধারণা আরও স্পষ্ট হয় যে, কেন কোনও হিন্দি ছবি কিংবা কোনও ভাল সিনেমায় মিউজিকের প্রস্তাব আমার কাছে আসে না। বাধ্য হয়েই একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার হয়ে ডার্ক কিছু ছবির কাজ আমাকে বেছে নিতে হচ্ছে! তবে আমি কাউকে জানাইনি যে তারা কতটা ক্ষতি করছে। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আমি অন্য অনেক কাজ করছি। কিন্তু সবাইকে বলছি, আরও ভাল ভাল ছবি বানান এবং সেসব ছবির মিউজিকের জন্য আপনারা যে কোনও সময়ে আসতে পারেন আমার কাছে।

শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয় তিনি। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ইর্ষার কারণ অন্যদের। ফলে বলিউডে একদল অশুভ চক্র লেগেছে তার বিরুদ্ধে। সম্প্রতি এ আর রহমান নিজেই জানিয়েছেন এ কথা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *