হোম আন্তর্জাতিক আমিরাতে জুমার খুতবা-নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি
আমিরাতে জুমার খুতবা-নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি

আমিরাতে জুমার খুতবা-নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি

17
0

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকাফ। বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের খুতবা সংক্ষিপ্ত করা হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের শরিয়া কাউন্সিল ফতোয়া জারি করে বলেছে, করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা এমন আশঙ্কায় রয়েছেন তাদের জুমার নামাজ আদায়ে মসজিদে না আসা উত্তম।

দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী ঐতিহ্যবাহী সাপ্তাহিক মোচ্ছাফ্ফা বাজার (বাংলা বাজার) সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে বৃহস্পতি ও শুক্রবারে বাংলা বাজার বসবে না।

অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আগামী ৮ তারিখ থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে কুয়েতে প্রবেশে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আগামী ৮ মার্চ থেকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে যাচ্ছে।

৭ মার্চের পর থেকে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর নামক মেডিকেল টেস্ট সম্পন্ন করার মাধ্যমে, করোনাভাইরাসমুক্ত নিশ্চিত করে, তারপর কুয়েতে প্রবেশ করতে হবে।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *