হোম আন্তর্জাতিক আফগানিস্তানে বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত ৪০
আফগানিস্তানে বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত ৪০

আফগানিস্তানে বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত ৪০

4
0

আফগানিস্তানের একটি বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন সাধারণ জনগণ।

দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

হেলমান্দ প্রদেশের প্রাদেশিক পরিষদের আরেক সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ জানান, তালেবানের ‘আত্মঘাতী প্রশিক্ষণকেন্দ্র’ অবহিত করে রবিবার রাতে একটি বিয়ে বাড়িতে হামলা চালায় মার্কিন সমর্থিত আফগান সেনাবাহিনী। এ হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়। নিহতরা প্রত্যেকেই বেসামরিক নাগরিক।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের মুসা কালায় জেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২২ তালেবান সদস্য নিহত হয়েছে। এছাড়া ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ পাকিস্তানি এবং একজন বাংলাদেশিও রয়েছে।

অন্যদিকে তালেবানের এক বিবৃতিতে দাবি করা হয়, রোববার রাতে মুসাকালায় মার্কিন সমর্থিত আফগান বাহিনী বিমান হামলা ও স্থল অভিযান চালালে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ১৮ আফগান সেনা ও এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বেশ কিছু মানুষ নিহত হন।

এর আগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীর বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ কৃষককে হত্যা করে।

 

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *