হোম বিনোদন আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না: নাসরিন
আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না: নাসরিন

আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না: নাসরিন

0
0

সম্প্রতি ‘জীবনের গল্প কথা’ নামের একটি ফেসবুক পেজের ভিডিওতে এক নারী নিজেকে যৌনকর্মী দাবি করছেন। তার ভাষ্যমতে, এই পথে তাকে নিয়ে এসেছেন অভিনেত্রী নাসরিন। এদিকে ভিডিওটি দেখে মুষড়ে পড়েছেন অভিনেত্রী। জীবদ্দশায় এমন হেনস্তা মানতে পারছেন না তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রায় ২৮ বছর হলো সিনেমা জগতে আছি। কেউ বলতে পারবে না আমি কারও সঙ্গে খারাপ আচরণ করেছি। কোথাকার এক অপরিচিত মেয়ে এসে আমার বদনাম করে গেল। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এভাবে অপমানিত হয়ে আমি বাঁচতে পারব না। এর সমাধান না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জানা গেছে, এ ব্যাপারে নাসরিনের স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৫৩৯।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি ‘জীবনের গল্প কথা’ নামের একটি ফেসবুক পেজে আমার স্ত্রী নাসরিন আক্তার (৪০), চলচ্চিত্র অভিনেত্রীর বিরুদ্ধে কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রচার করছে। যা আমার স্ত্রীর সম্মানহানী করছে এবং মানুসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি করছে। যারা/যাদের দিয়ে ঐসব নোংরা কন্টেন্ট নির্মাণ করছে আমরা তাদেরকে কোনদিন দেখি নাই। কিন্তু জিডি করার ১৬ দিন পরেও ওই ফেসবুক পেজে ভিডিওটি দেখা যাচ্ছে।

নাসরিনের স্বামী রিয়েল গণমাধ্যমকে বলেন, ‘নাসরিনের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তার চরিত্র। সেখানে একজন অপরিচিত নারী কালিমা লেপনের চেষ্টা করছে। আমি আইনের দ্বারস্থ হয়েছি। সেটা সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এখন আমরা বিচারের অপেক্ষায় আছি।’

এদিকে নাসরিনের দাবি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে আমাকে নিয়ে কে বা কাহারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *