হোম জাতীয় আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

1
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান ও বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *