হোম অন্যান্য পা দিয়ে ভর্তি পরীক্ষা দিলেন সুরাইয়া জাহান
পা দিয়ে ভর্তি পরীক্ষা দিলেন সুরাইয়া জাহান

পা দিয়ে ভর্তি পরীক্ষা দিলেন সুরাইয়া জাহান

0
0

ইচ্ছা থাকলে উপায় হয়। এ কথাটি বাস্তবে তা রূপ দিয়েছেন শেরপুরের প্রতিবন্ধী শিক্ষার্থী সুরাইয়া জাহান। ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অদম্য চেষ্টার ফলে কোন বাধাই মনে করেনি সুরাইয়া জাহান। হাত অকেজো থাকলেও পা দিয়ে লিখে গত শনিবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় অংশ নিতে শেরপুর থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন সুরাইয়া। পরিবারের আশা, মেয়ে উত্তীর্ণ হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে। হবে বড় অফিসার। সরজমিনে গিয়ে দেখা যায়, আর দশজন শিক্ষার্থীর মতো চেয়ার বেঞ্চে বসে নয় বরং পরীক্ষা কেন্দ্রের ভেতরে দেওয়ালের একটি কোণে পাটাতনের ওপর বসে পরীক্ষা দিচ্ছেন সুরাইয়া।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *