অভিনেতা আব্দুল কাদেরকে নিয়ে মৃত্যুর গুজব !
0
0
প্যানক্রিয়াসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের। শুরুতে ব্যাকপেইন ছিল তার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল না পাওয়ায় ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে ২০ ডিসেম্বর দেশে ফেরেন এ অভিনেতা।
সেখান থেকে ফিরে ২০ ডিসেম্বর ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব উঠেছে এ অভিনেতাকে নিয়ে। এ ধরনের খবরে বিস্ময় প্রকাশ করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি বলেন, একটা মানুষকে সুস্থ করার জন্য সবাই লড়াই করছে। এ সময় তাকে নিয়ে মৃত্যুর গুজব, আমরা সত্যি অবাক হয়েছি। এ ধরনের নোংরামির কোন মানে নেই। বাবা আগের চেয়ে মোটামুটি ভালো আছেন। তবে ডাক্তাররা আমাদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।
যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি এসব বন্ধের অনুরোধ জানিয়েছেন জেমি। তার ভাষায়, গতকাল আমরা রাত ৩টায় ঘুমিয়েছি। হঠাৎ করে এ ধরনের খবরে অস্বস্তিতে পড়ে যাই। আমার শ্বাশুড়ির বুকে ব্যাথা শুরু হয়ে যায়। প্লিজ আপনারা কোন ধরনের গুজব না ছড়িয়ে উনার জন্য দোয়া করুন।
(0)
tags:
অভিনেতা আব্দুল কাদের