হোম বিনোদন অবশেষে চলেই গেলেন হুমায়ুন সাধু
অবশেষে চলেই গেলেন হুমায়ুন সাধু

অবশেষে চলেই গেলেন হুমায়ুন সাধু

14
0

বিশিষ্ট নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় সেখানে ছিলেন তার পরিবারের সদস্য ও ভাইসহ অনেকে।

গেল রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না তার।

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

হুমায়ুন সাধুর এই মৃত্যুতে আমরা চেঞ্জ টিভি পরিবার গভীরভাবে শোকাহত। এবং শোকাহত পরিবারের প্রতি রইলো আমাদের গভীর সমবেদনা।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *