হোম বিনোদন অনন্ত জলিলের ছবি থেকে বাদ পড়লেন হিরো আলম
অনন্ত জলিলের ছবি থেকে বাদ পড়লেন হিরো আলম

অনন্ত জলিলের ছবি থেকে বাদ পড়লেন হিরো আলম

0
0

অনন্ত জলিল ঘোষণা দিয়েছিলেন হিরো আলমকে তার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন । বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়াও চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল যেদিন ৫ লাখ টাকা দেন সেদিনও নতুন লুকে দেখা যায় হিরো আলমকে। কিন্তু আজ বৃহস্পতিবার হিরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন তার ছবি থেকে বাদ।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম ওরফে আশরাফুল আলম বলেন, একটু আগে অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম ঠিক আছে। আমি অত কারণ শুনতে চাইনি। কারণ আমাকে তো তিনি আর এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, গতকাল (বুধবার) চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়। সেখানে আমি সকলের অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে ক’দিন আগের দ্বন্দ্ব নিয়ে। আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, আমি চলচ্চিত্রে কাজ করি কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এটা আমার দুঃখ লেগেছে।

তিনি আরও বলেন, আমি কেন কথা বললাম প্রযোজক সমিতিতে, ওইসব প্রযোজক কি তোমাকে ছবি দেবে? তুমি বেশি বোঝো কেন? তোমাকে জায়েদের বিপক্ষে কথা বলতে কে বলেছে? আমি তো তোমাদের মিটমাট করে দিয়েছি। তারপরেও কেন তুমি কথা বলতে গেছ। তোমাকে আমার ছবিতে কাজ করতে হবে না। তুমি বাদ। আমি একটু পরে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *