হোম বিনোদন অক্ষয় কুমার রাতের কোনো পার্টিতে থাকেন না কেন ?
অক্ষয় কুমার রাতের কোনো পার্টিতে থাকেন না কেন ?

অক্ষয় কুমার রাতের কোনো পার্টিতে থাকেন না কেন ?

0
0

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা অক্ষয় কুমার। যার ছবি মানেই বক্স অফিস হিট। তবে জনপ্রিয় এই নায়কের স্বাস্থ্যসচেতন তারকা হিসেবেও বিশেষ পরিচিতি রয়েছে। সাধারণত রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। আবার ভোর চারটায় ঘুম থেকে ওঠেন এই অভিনেতা। বলিউডের প্রায় সব তারকাকে বিভিন্ন পার্টিতে দেখা গেলেও সেদিক থেকে ব্যতিক্রম অক্ষয়। বিশেষ করে রাতের পার্টিগুলোতে তিনি হাজির হন না। এ নিয়ে ভক্তদের মনেও কৌতূহল রয়েছে।

‘দ্যা কপিল শর্মা শো’-তে হাজির হলে এ নিয়ে অক্ষয়কে প্রশ্ন করা হয়। সঞ্চালক কপিল শর্মা জানতে চান, ‘গুঞ্জন আছে, আপনি বলিউড পার্টিতে যান না কারণ আপনাকেও পরবর্তী সময়ে পার্টির আয়োজন করতে হবে, আর আপনি এটি চান না- কথাটি সত্য না মিথ্যা?’ প্রশ্ন শুনে অক্ষয় হেসে বলেন, ‘এটি সত্য।’

এর আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি ঘুমাতে এবং সকালের সূর্য দেখতে- দুটোই পছন্দ করি। আমাকে যারা পার্টিতে আমন্ত্রণ করেন ভালো করেই জানেন, আমি আগেই চলে আসব। কারণ আমাকে ঘুমাতে হবে। আর আমি রাতের শিফট মোটেও পছন্দ করি না।’

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লক্ষ্মী’। এছাড়া ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *