‘হিজাবী লেডি’ গান গেয়ে সমালোচনায় পড়লেন রাইকা নুর
সম্প্রতি ভাইরাল ‘হিজাবী লেডি’ গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । বিতর্কের জন্ম দেয়া এই গানটিকে নিয়ে বেশ বিব্রত এবং খারাপ অনুভূতির কথা জানিয়েছেন গানটির শিল্পী রাইকা নুর ।
বলেন, আমরাতো হিজাবকে প্রমোট করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ এটাকে স্বাভাবিকভাবে না নিয়ে নেগেটিভ হিসেবে নিয়েছে। যারা আমাদের নিয়ে সমালোচনা করছে তাদের এইসব কি ইসলাম সমর্থন করে?
হিজাবী বেশে র্যাপ গান করে সেটি অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশের যৌক্তিকতা তুলে ধরে গানটির গীতিকার ও সুরকার রবিউল মোহাম্মদ সুলতান জানান তার ব্যাখ্যা । বলেন, আমারতো অভিজ্ঞতা আছে কোনটা মানুষের জন্য ভালো হবে আর কোনটা খারাপ । আমরা হিজাব নিয়ে গান করেছি, আমাদের হত্যার হুমকি দেয়ার কোনো প্রশ্নই আসেনা ।
হিজাবী লেডি গানটি নিয়ে ইতোমধ্যে সাধারণ মানুষদের মাঝে নানা প্রতিক্রিয়া চলছে । চেঞ্জ টিভির এক সাক্ষাতকারে শিল্পী ও গীতিকার এবিষয়ে তাদের ব্যাখ্যা তুলে ধরেন ।
বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…
https://www.youtube.com/watch?v=NUwVuMuC72I
(475)