হোম অন্যান্য সহায়তা না পেয়ে বস্তিবাসীর বিক্ষোভ
সহায়তা না পেয়ে বস্তিবাসীর বিক্ষোভ

সহায়তা না পেয়ে বস্তিবাসীর বিক্ষোভ

20
0
48

দেশে চলমান সঙ্কটে রংপুর সিটি করর্পোরেশনের সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছে রংপুরের লালবাগ রেল বস্তির শত শত মানুষ। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগে তারা শুক্রবার দুপুরে নগরির লালবাগ রেল ক্রসিং এলাকায় তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বস্তিবাসীর অভিযোগ, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক বরাদ্দ দিলেও সিটি করর্পোরেশনের কমিশনাররা তাদের তালিকা তৈরি না করে বঞ্চিত করছে। এই অবস্থায় তারা ঘর ছেড়ে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন।

খবর পেয়ে পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের শান্ত করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

 

(20)

48

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *