হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে কারফিউ জারি
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে কারফিউ জারি

0
0

জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ ব্যাক্তির মৃত্যুর প্রতিবাদে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র।প্রতিবাদ, বিক্ষোভ, ভাংচুর ও জ্বালাও পুড়াও চলছে দেশজুড়ে।

তবে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে নিউইয়র্কের ম্যানহাটনে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। প্রথমদিকে এই প্রতিবাদ, বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও, আন্দোলনকারীদের কেউ কেউ সহিংস হয়ে উঠে। রাস্তায় গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বেশ কিছু দোকান-শপিংমলে হামলা, ভাংচুর ও লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ থেকে ন্যাশনাল গার্ড নামানো হয়েছে। সোমবার রাত থেকে কারফিউ জারি করছেন নিউইয়র্ক রাজ্য গভর্নর এন্ড্রু ক্যুমো। আগের ৪ হাজার পুলিশ নিরাপত্তায় কাজ করলেও এবার আরও ৪ হাজার পুলিশ কাজ করবে জানান রাজ্য গভর্নর।

নিউইয়র্কে কারফিউর সময় বাড়িয়ে সন্ধ্যা ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত করা হয়েছে।কারফিউ চলবে ৮ মে সকাল ৫ টা পর্যন্ত । নিউইয়র্কসহ কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি বিবেচনায় বেশকিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *