হোম বিনোদন মুন্নির রুপে মুগ্ধ নেটদুনিয়া
মুন্নির রুপে মুগ্ধ নেটদুনিয়া

মুন্নির রুপে মুগ্ধ নেটদুনিয়া

0
0

বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নির কথা মনে আছে? হ্যা ৮ বছর আগেকার সেই ফুটফুটে মেয়েটির আসল নাম হার্ষালী মালহোত্রা। ছোট্ট সে মুন্নির মনকাড়া অভিনয় আর মায়াভরা মুখ অবশ্যই কারো ভুলে থাকার উপায় নেই। আর এখন তো সে রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের অনেক অভিনেত্রীদের। বলিউডের ভাইজান সালমান খানের কাঁধে চড়ে ঘুরে বেড়ানো মেয়েটি এখন আগের থেকে অনেকটাই বড় হয়েছে। তবে পর্দায় তার দেখা না মিললেও হার্ষালী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি তার বর্তমান রুপের ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই মুগ্ধ নেটদুনিয়া।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন হার্ষালী মালহোত্রা। একাধিক সিনেমার প্রিমিয়ারেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘সেলাম ভেঙ্কি’ সিনেমার প্রিমিয়ারেও উপস্থিত হয়েছিলেন হার্ষালী।
এই মুহূর্তে নেটদুনিয়ায় পর্দার মুন্নির একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। আর তাতেই আবার আলোচনায় এলেন তিনি। উল্লেখ্য ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে অভিনেত্রীর সে ছবি।
এদিন ছোট্ট মুন্নিকে সাদা প্রিন্টেড কুর্তি ও বেগুনি রঙের লেগিন্সে দেখা গিয়েছিল। হাসিমুখেই ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি।

 

 

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *