হোম বিনোদন মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

14
0

দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে ।

অন্যান্যদের মত অবশেষে তিনিও জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের হিংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন।

টুইটে তিনি লিখেন, ‘প্রত্যেক শিশুর শিক্ষা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে শেখায়। আমরা তাদের বড় করেছি যেন আমরা একটি প্রতিবাদী কণ্ঠ পাই।’ সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার মক্তব্য, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে যদি হিংসার শিকার হতে হয়, সেক্ষেত্রে গণতন্ত্রের পক্ষ মোটেও সঠিক নয়। কারণ প্রতিটা প্রতিবাদী কণ্ঠই সমান গুরুত্বপূর্ণ। ভারতকে পরিবর্তন করতে প্রতিটা প্রতিবাদী কণ্ঠ কার্যকরী হতে দিতে হবে।’’

এছাড়াও রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানার মতো বলিউড তারকারাও  এর প্রতিবাদ করেন । পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নিন্দায় সরব হলেও খুব কম তারকাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মতামত জানিয়েছেন। ফারহান আখতার এবং অনুরাগ কশ্যপ অবশ্য খোলাখুলিভাবেই এই আইনের তীব্র বিরোধিতা জানিয়েছেন।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *