হোম আন্তর্জাতিক মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

64
0
3

ইরানি শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, মার্কিন দূতাবাসে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার কারণে সব ধরনের কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। মার্কিন নাগরিকরা যেন দূতাবাসে না যায়।

আলজাজিরা জানায়, শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।

জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

(64)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *