হোম অনুসন্ধান অপরাধবার্তা মামলা দায়েরের প্রচেষ্টা আপাতত বন্ধ রেখেছেন শিপ্রা দেবনাথ
মামলা দায়েরের প্রচেষ্টা আপাতত বন্ধ রেখেছেন শিপ্রা দেবনাথ

মামলা দায়েরের প্রচেষ্টা আপাতত বন্ধ রেখেছেন শিপ্রা দেবনাথ

0
0

উচ্চ আদালতে করা রিটের আদেশের জন্য ফেসবুকে ব্যক্তিগত ছবি দিয়ে আপত্তিকর পোস্টের বিষয়ে বাদী হয়ে মামলা দায়েরের প্রচেষ্টা আপাতত বন্ধ রেখেছেন শিপ্রা দেবনাথ। বৃহস্পতিবার (২০ আগস্ট) উচ্চ আদালতে রিটের আদেশের উপর ভিত্তি করেই শিপ্রা মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুবুল আলম টিপু।

এর আগে ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী ২ এসপিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে রামু থানায় মামলা করার প্রস্তুতি নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে থানার কাছাকাছি গিয়েও ফিরে আসেন শিপ্রা দেবনাথ। তার ফিরে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু এসব কথা বলেন।

শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মামলা করতে কক্সবাজার সদর মডেল থানায় গেলেও থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুজ্জামান রামু থানা বা ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়ে মামলাটি ফিরিয়ে দেন। সেই মতে বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহর থেকে রামু থানার উদ্দেশে রওনা হন তারা। কিন্তু ঢাকা থেকে জানানো হয় উচ্চ আদালত শিপ্রার পক্ষে দায়ের করা রিটের আদেশ দিতে পারেন আগামীকাল। সেই আদেশ কী আসে তা জানার অপেক্ষায় মামলার নথি রামু থানায় জমা না করে আবার কক্সবাজার ফিরে আসেন তারা।

উল্লেখ্য, পুলিশের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে শিপ্রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *