হোম আন্তর্জাতিক ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ আগুন
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ আগুন

20
0

ফের ভয়াবহ আগুন লেগেছে ভারতের রাজধানী দিল্লিতে। সোমবার সকালে দিল্লির পরিবহণ দফতরে এ আগুন লাগে।

আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। তড়িঘড়ি অফিস খালি করে দেয়ার চেষ্টা চলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিক।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, সপ্তাহের প্রথম দিনে অফিসে যোগ দেবেন কর্মীরা, ঠিক সেই সময়ই চরম উত্তেজনা ছড়াল দিল্লির সিভিল লাইন এলাকায়।

সোমবার সকাল ৯টা নাগাদ ভয়ংকর আগুন লাগে দিল্লির পরিবহণ দফতরে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীর ১০টি ইউনিট।

তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *