হোম আন্তর্জাতিক বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবানন প্রধানমন্ত্রী
বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবানন প্রধানমন্ত্রী

বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবানন প্রধানমন্ত্রী

5
0

টানা বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

হারিরির পদত্যাগের খবরে বিজয় উদযাপন করলেও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে চান বিক্ষোভকারীরা। দেশটিতে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত বন্ধে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হোয়াটসঅ্যাপ ভয়েস কলের ওপর কর আরোপ সিদ্ধান্তের বিরোধিতা থেকে দু’সপ্তাহ আগে শুরু হয় আন্দোলন। পরে তা রুপ নেয় সরকার পতনের বিক্ষোভে।

এছাড়াও পরিস্থিতি সামলাতে মন্ত্রী-রাজনীতিবিদদের বেতন-ভাতা অর্ধেকে নামানো, দুর্নীতিবিরোধী প্যানেল প্রতিষ্ঠা, ঘাটতি বাজেট হ্রাস, নতুন করে কর আরোপ না করা’সহ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেয় সরকার।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *